Skip to content

মাদকসেবীদের কোনো জায়গা পুলিশ বাহিনীতে হবে না

স্টাফ রিপোর্টার ॥
মাদকসেবীদের কোনো জায়গা পুলিশ বাহিনীতে হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, শুধু পাহারা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করা যাবে না। বিভিন্ন অপরাধের সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করতে হবে, আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

মোহা. শফিকুল ইসলাম বলেন, বিট পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। এর মাধ্যমে প্রচুর তথ্য পাওয়া যায় যা সমাজে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে আরও বেশি তৎপর হতে হবে। মাদক শুধু উদ্ধার করলে হবে না, এর রুট পর্যন্ত যেতে হবে। প্রযুক্তিগত পদ্ধতি প্রয়োগের পাশাপাশি ম্যানুয়েল সোর্স নিয়োগের মাধ্যমে বস্তিসমূহ মাদকমুক্ত করত হবে।

মাদকসেবীদের চিহ্নিত করে তাদের মা-বাবা, অভিভাবকদের সাথে কথা বলতে হবে। তারা যেন সুপথে ফিরে আসতে পারে তার জন্য কাজ করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫