Skip to content

করোনায় আক্রান্ত জিএম কাদের

স্টাফ রিপোর্টার ॥
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে আছেন।

বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত মঙ্গলবার রাতে জিএম কাদের করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছেন। তিনি ভালো আছেন, সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে ওষুধ ও স্বাভাবিক খাদ্য গ্রহণ করছেন। কোনো নেতিবাচক উপসর্গ নেই তার। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫