Skip to content

৩৬ বলে সেঞ্চুরি নিউজিল্যান্ড অধিনায়কের

স্পোর্টস ডেস্ক ॥
৩৬ বলেই সেঞ্চুরি। নারী টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডেভাইন। বৃহস্পতিবার ডানেডিনে ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচে এই কীর্তি গড়েন তিনি।

ম্যাচে ওয়েলিংটন ব্লেজের হয়ে ব্যাটিং করতে নেমে ওটাগো স্পার্কসের বোলিং আক্রমণকে লণ্ডভণ্ড করেছেন ডেভাইন। দলকে ১০ উইকেটের জয় এনে দেয়ার পথে ৯টি ছক্কা আর ৭টি বাউন্ডারি হাঁকিয়েছেন এই ব্যাটসম্যান।

সেঞ্চুরির পরও থামেননি। দুটি বাউন্ডারি হাঁকিয়ে ৩৮ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন কিউই অধিনায়ক। দ্রুততম সেঞ্চুরিতে তিনি ভেঙেছেন ওয়েস্ট ইন্ডিজের দিয়েন্দ্রো ডটিনের রেকর্ড।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি গড়েছিলেন ডটিন। ওই ম্যাচে ৩৮ বলে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ক্যারিবীয় ব্যাটসম্যান।

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে উচ্ছ্বসিত ডেভাইন বলেন, ‘আমি সত্যিই সকালে খুব নার্ভাস ছিলাম। যখন আপনি খেলা থেকে দীর্ঘ বিরতিতে থাকবেন, ফেরার পর নার্ভাস লাগবেই। তাই মাঠে কিছু সময় কাটাতে পেরে আমার ভালো লাগছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমার পরামর্শ থাকবে, আপনি আপনার গালিগালাজ গেটের বাইরেই রেখে আসুন এবং খেলোয়াড়দের সম্মান করুন, খেলাটিকে সম্মান করুন এবং ভালো কিছু সময় কাটান।’

এদিকে সিডনি টেস্টে বাজে ভাষার ব্যবহার করেছিলেন পেইন নিজেই। ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকে সম্বোধন করেছিলেন খুবই বাজে একটি শব্দ দিয়ে। তবে নিজের ভুল বুঝতে পেরে আগেই ক্ষমা চেয়ে নিয়েছেন অসি অধিনায়ক। তিনি চান, আর যেন এমন কোনো ঘটনার সৃষ্টি না হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫