Skip to content

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম সভা

স্টাফ রিপোর্টার ॥
রাজধানী ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির প্রথম সভা হয়েছে। এতে বিভিন্ন বিষয় গৃহীত হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিওএর সভাপতি জেনারেল আজিজ আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় বিস্তারিত আলোচনায় যেসব বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে আগামী ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস’ ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে আয়োজন করা হবে। এতে খেলোয়াড়, টিম অফিসিয়াল ও খেলা পরিচালনার জন্য টেকনিক্যাল অফিসিয়ালসহ আনুমানিক ৮ হাজার ৫০০ জন অংশগ্রহণ করবেন।

আগামী ১০ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তুরস্কের কেনিয়া শহরে অনুষ্ঠিতব্য পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমসে অ্যাথলেট, আর্চারি, বাস্কেটবল, ফেন্সিং, ফুটবল, জিমন্যাস্টিকস, হ্যান্ডবল, কারাতে, সুইমিং, তায়কোনডো, ভারোত্তলন, ভলিবল এবং কুস্তি ইত্যাদি ডিসিপ্লিনে বাংলাদেশ দল অংশ নেবে।

এছাড়া আগামী ১০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চীনের হুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমসে বিভিন্ন খেলায় বাংলাদেশ দলের অংশগ্রহণের সিদ্ধান্ত হয়। খেলাগুলো হলো- সুইমিং, আর্চারি, অ্যাথলেটিকস, বাস্কেটবল, ক্রিকেট, ফেন্সিং, ফুটবল, গলফ, জিমন্যাস্টিকস, হকি, কাবাডি, কারাতে ব্রিজ, রোলার স্কেটিং, শুটিং, তায়কোনডো এবং ভারোত্তলন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫