Skip to content

হোম সার্ভিস দিতে হাজির সারিকা, অবাক মিশু সাব্বির

বিনোদন ডেস্ক ॥
সময়ের জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির। বেশ কিছু নাটক দিয়ে তিনি দর্শক মহলে আলোচনা তৈরি করেছেন। কাজ করে চলেছেন ব্যস্ততা নিয়ে। সম্প্রতি তিনি জুটি হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকার বিপরীতে।

নাটকের নাম ‘হোমমেইড’। মিশু সাব্বিরের গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন গোলাম সারোয়ার অনিক ও পরিচালনা করেছেন সাখওয়াত মানিক।

নাটকটিতে মিশু-সারিকা ছাড়া আরও অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার, তামিম খন্দকার, জান্নাত, সম্রাটসহ অনেকে।

পরিচালক জানান, এ নাটকের গল্পে দেখা যাবে অর্ণব চরিত্রের যুবক মিশু সাব্বির। তার ফ্যামিলির সবাই বিদেশে প্রতিষ্ঠিত। দেশের বাড়িতে একমাত্র অর্ণব থাকে। অর্ণবের বাড়ির কাজকর্ম করার জন্য অনলাইন হোমমেইড সার্ভিস থেকে অর্ণব একজনকে নিয়োগ দেয়।

প্রথম দিন হোমমেইড বা গৃহপরিচারিকা নিতুকে দেখে অর্ণবের কোনোভাবেই বিশ্বাস হয় না এতো স্মার্ট একটা মেয়ে হোমমেইডের কাজ করে। নিতুর চাল চলন কথা বার্তা বেশ স্মার্ট। নিতু নিজেকে নীলস বলে পরিচয় দিতেই সাচ্ছন্দ বোধ করে।

গল্পে নিতুর অদ্ভূত রকমের কাজ করার ধরণ কথাবার্তার স্টাইল ও পোশাল দেখে অর্ণব অবাক হয়ে ভাবে এমন একটা মেয়ে কীভাবে হোমমেইড হয়। তার এই ভাবনা থেকেই গল্পের শুরু। নীলস তার কাজের অজুহাতে নানান ধরণের রুটিন চাপিয়ে দেয় অর্ণবের উপর। অর্ণব নীলসের রুটিনে কোনঠাসা হয়ে পড়ে। নাটকে নীলসের ভূমিকায় অভিনয় করেছেন সারিকা।

‘হোমমেইড’ নাটকটি আগামীকাল ১৭ জানুয়ারি এনটিভিতে ও পরবর্তীতে সিলভার স্ক্রিন ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫