Skip to content

এমপি কাজী মনিরুল ইসলামকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে ইমপিসা ওপেন স্কাউট গ্রুপ। শনিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ধলপুর কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা-৫ আসনে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন এমপি কাজী মনিরুল ইসলাম। তিনি বলেন, নাগরিকদের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি। এখন তাদের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।

ইমপিসা ওপেন স্কাউট গ্রুপ সম্পাদক এস এম জিয়া উদ্দিন জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা, কাজী মনিরুল ইসলামের ছেলে কাজী খায়রুল ইসলাম রনি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাদল সরদার, ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনু প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে ঢাকা-৫ আসনের বিভিন্ন কলেজের অধ্যক্ষ, স্কাউটার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত বছরের ১৭ অক্টোবর ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু বিজয়ী হয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫