Skip to content

ইশরাকের খালাসের বিরুদ্ধে হাইকোর্টে দুদকের আপিল

স্টাফ রিপোর্টার ॥
নিম্ন আদালতে খালাস পাওয়া বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে হাইকোর্টে আপিল আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে শুনানির জন্য সোমবার (১৮ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চে কার্য তালিকাভুক্ত (কজলিস্ট) রয়েছে। দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পদের বিবরণী দাখিল করতে নোটিশ দেয়ার পরও তা দাখিল না করায় ২০১০ সালের আগস্টে ঢাকার সাবেক মেয়র ও প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় নন-সাবমিশন মামলা করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. শামসুল আলম।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৮ সালের ১ সেপ্টেম্বর ইশরাক ও তার উপর নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে বা তার পক্ষে অন্য নামে বা তার পক্ষে অন্য নামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, সম্পত্তির দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ জমা দিতে বলা হয়।

নির্দিষ্ট তারিখে সম্পদের হিসাব জমা না দেয়ায় দুদক আইনের ২৬ (২) (ক) ধারা মতে তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলার অভিযোগে বলা হয়। ২০১৮ সালের নভেম্বর মাসে ২৫ তারিখ মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। ওই বছরের ১৪ জানুয়ারি একই আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন। এরপর বিচার শেষে ২০২০ সালের ২৩ নভেম্বর ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম ইশরাককে খালাস দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫