Skip to content

যুক্তরাষ্ট্রের শহরে শহরে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে দেশটির প্রতিটি অঙ্গরাজ্যে সশস্ত্র বিক্ষোভ করেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা।

রোববার রাজ্যপরিষদগুলো ঘিরে সশস্ত্র প্রতিবাদের ডাক দিয়েছিলেন ট্রাম্পের কট্টর সমর্থকরা। এ নিয়ে গোটা যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

টেক্সাস, ওরেগান, মিশিগান, ওহাইওসহ বিভিন্ন অঙ্গরাজ্যের আইন পরিষদগুলোর সামনে বিক্ষোভ হয়।

আগামী বুধবার বাইডেনের শপথ অনুষ্ঠানের আগে রোববার দেশজুড়ে সশস্ত্র বিক্ষোভ হতে পারে বলে এফবিআই সতর্ক করেছিল।

রাজধানী ওয়াশিংটন ডিসিতে ২৫ হাজার ন্যাশনাল গার্ডের সদস্য মোতায়েন করা হয়েছে। অসংখ্য চেকপোস্ট স্থাপন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কড়া নিরাপত্তার মধ্যেই স্থানীয় রোববার যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্য থেকে ওয়াশিংটন পর্যন্ত সমাবেশ করেছে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা। তারা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি নগরীতে সশস্ত্র মহড়া দিয়েছে।

এদিকে টুইটার, ফেসবুকসহ প্রায় সব সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত নীরব।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫