Skip to content

বাংলাদেশ বিমান বাহিনীতে সেই হত্যাকাণ্ড নিয়ে আসছে ‘নাটের গুরু’

বিনোদন ডেস্ক ॥
পৃথিবীর ইতিহাসকে কাঁপিয়ে দেয়ার মতো এক নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয় বাংলাদেশে, ১৯৭৭ সালে। সে সময় বাংলাদেশ বিমান বাহিনীতে রহস্যময় অভ্যুত্থানের নামে অসংখ্য সৈনিককে নির্বিচারে হত্যা করা হয়।

একজন পিতা হারান তার প্রিয় সন্তান। অসহায় মা দেখতেও পাননি তার বুকের মানিকের মৃতদেহ। স্ত্রী হারায় প্রিয়তম সঙ্গী। আর সে সময়ের শিশু কিংবা অনাগত সন্তান আজও বয়ে বেড়াচ্ছে বুকের ভেতর জমা চিরস্থায়ী ক্ষত, যন্ত্রণা আর রাষ্ট্রদ্রোহীর সন্তানের তকমা।

তৎকালীন প্রেসিডেন্ট এবং প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় টিকে থাকার জন্য তথাকথিত অভ্যুত্থান আর প্রহসনমূলক বিচারের নামে অগণিত নিরীহ সৈনিকদের হত্যা করে। নবগঠিত একটা বাহিনীকে ধ্বংসের পথে নিয়ে যায়।

সেই লোমহর্ষক সব হত্যাকান্ডের কাহিনী নিয়ে বাংলাদেশ টেলিভিশ নির্মাণ করেছে ধারাবাহিক তথ্যচিত্র ‘নাটের গুরু’।

এ তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে ১৯৭৭ সালের ২ অক্টোবর বাংলাদেশের নবীন বিমান বাহিনী এবং সেনাবাহিনীর একাংশে তথাকথিত অভ্যুত্থানের নেপথ্যে আসলে কী ঘটেছিল।

আসলেই কি কোনো অভ্যুত্থান সংগঠিত হয়েছিল? নাকি অভ্যুত্থানের নামে সৈনিকদের নির্বিচারে হত্যার গুপ্ত ফাঁদ পাতা হয়েছিল? এসব প্রশ্নেরও উত্তর মিলবে ‘নাটের গুরু’-তে।

এ ধারাবাহিক তথ্যচিত্রটি বিটিভিতে প্রচার হবে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৮ টা ৩০ মিনিটে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫