Skip to content

গঠনমূলক সমালোচনাকে সরকার সবসময় স্বাগত জানায়: শিল্প প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥
গণমাধ্যমকে সরকারের উন্নয়ন কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে মন্তব্য করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাকে সরকার সবসময় স্বাগত জানায়।

শিল্প প্রতিমন্ত্রী সোমবার (১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে মোহনা টেলিভিশনের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

গণমাধ্যমে জনগণের কথা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণমাধ্যম ও সংবাদকর্মীদের উন্নয়নে সরকার কাজ করছে। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যম সরকার ও জনগণের মাঝে সেতুবন্ধন রচনা করে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় মোহনা টেলিভিশনকে আরো বেশি ভূমিকা রাখত হবে।

এ সময় মোহনা টেলিভিশনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫