Skip to content

অসুস্থ হয়ে হাসপাতালে আলিয়া ভাট

বিনোদন ডেস্ক ॥
বলিউডে নতুন প্রজন্মের তুমুল জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। হঠাৎ তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তার ভক্তদের মধ্যে বেশ শংকা তৈরি করেছে এ খবর।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, অভিনেত্রী আলিয়া ভাট গত রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ি’ সিনেমার শুটিং করছিলেন আলিয়া। সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ওই সিনেমার শুটিংয়ের সময় হঠাৎ করেই তিনি শারীরিক দুর্বলতা অনুভব করছিলেন।

পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরীক্ষার পর আপাতত কিছুটা ভালো আছেন তিনি। প্রয়োজনীয় ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে অভিনেত্রীকে।

এদিকে রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার বিয়ে নিয়ে কল্পনা-জল্পনার শেষ নেই। শোনা যাচ্ছে শিগগিরই তারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫