Skip to content

বাংলাদেশ সেনাবাহিনীকে ৫ কুকুর উপহার দিল ভারতীয় সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার ॥
যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচটি কুকুর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মো. এনামুল হকের কাছে নোম্যান্সল্যান্ডে কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করে সাভার ক্যান্টনমেন্টে থেকে আসা এসএসএফ সদস্য এনামুল হক বলেন, ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাষাড়া সেনানিবাসে আনা হয়। সেখান থেকে মঙ্গলবার দুপুরে পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে এনে রাখা হয়। বিকেলে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ করে আমাদের হাতে তুলে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

তিনি আরও বলেন, এ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো সাভার সেনানিবাসে নিয়ে যাওয়া হবে।

এর আগে গত বছরের ১০ নভেম্বর ২০টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া ও ১০টি কুকুর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দিয়েছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫