Skip to content

আমার গায়ের রঙ ও পোশাক নিয়ে অনেকে কটূক্তি করতো: সানি লিওন

বিনোদন ডেস্ক ॥
লকডাউনের দীর্ঘ সময় পার করে মাসখানেক আগেই মুম্বাই ফিরেছেন বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী সানি লিওন। বর্তমানে এমএক্স প্লেয়ারের ব্যানারে ‘অনামিকা’ শিরোনামের একটি ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন এই নায়িকা।

নিজের বাস্তব জীবনের কথা তুলে ধরে ভারতীয় অনেক মেয়ের সামাজিক জীবনের নানা বুলিংয়ের শিকার হওয়া নিয়ে কথা বলেন তিনি।

সাক্ষাৎকারকালে সানি বলেন, ‘বুলিং বা কটূক্তি কখনোই মানুষের জন্য ভালো লাগার মতো কিছু নয়। আমার ক্ষেত্রেও ব্যাপারটি ভিন্ন নয়। ছোটবেলা আমি নিজেও নানাভাবে বুলিংয়ের শিকার হতাম। অনেকেই আমার গায়ের রঙ, পোশাক নিয়ে কটূক্তি করতো।

এমনকি এখনো ভারতে শ্যাম বর্ণের মেয়েদের প্রতিনিয়ত কটূক্তি শুনতে হয়। সেটা সাইবার বা বাস্তব জীবন যেখানেই হোক না কেন। যারা এই কটূক্তি করে তারা আসলে আমাদের চারপাশেই একটি বৃত্তের মতো হয়ে থাকে।

আমি বলবো না এটা কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। কারণ আমি কোনো মিথ্যা আশ্বাস দিতে চাই না। আমাদের আশপাশের মানুষদের কাছ থেকেই এর প্রতিকারের জন্য সাহায্য চাই।’

প্রসঙ্গত, গত বছর মার্চে করোনার প্রকোপ বাড়া শুরু করলেই স্বামী ড্যানিয়ালের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান সানি। দীর্ঘদিনের বিরতির পর ভারতে ফিরেই আবারো শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। ‘অনামিকা’সহ আরও বেশকিছু ওয়েব সিরিজ নিয়ে কাজ করছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫