স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় সরকারী জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল থেকে জরুন এলাকার এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্বদেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এমডি শামসুল আরিফিন।
অভিযান সূত্রে জানা যায়, গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জরুন এলাকার মিরপুর মৌজায় প্রশাসনের আওতাধীন ৪ একর ৮১ শতাংশ জমির উপর বিভিন্ন সময়ে গড়ে উঠা বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান চলানো হয়। ঘটনাস্থলে যাওয়ার পরপরই এলাকাবাসী কাশিমপুর সড়কে অবস্থান নিয়ে উচ্ছেদ অভিযানে বাধা দেয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এর পক্ষ থেকে বিপুলসংখ্যক পুলিশ ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। পরে বাধা উপেক্ষা করে অভিযান পরিচালনা করেন। এসময় গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার থোয়াইং অংপ্রু মারমা উপস্থিত ছিলেন।
