Skip to content

গাজীপুর ১৫শ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে এক হাজার পাঁচশত এক বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ জানুয়ারি) রাতে জেলার কালিয়াকৈর উপজেলার গোয়াল বাথান এলাকা থেকে মাদক উদ্ধার এবং গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো নারায়গঞ্জের ফতুল্লার পশ্চিম মাজদাইর এলাকার ভাড়াটিয়া লালমনিরহাট জেলার আদিতমারী বিন্নাগারী এলাকার মো: হোসেনের ছেলে সেলিম (৩২) এবং একই এলাকার ভাড়াটিয়া নরসিংদী জেলার পলাশ থানার চরসিন্দুর এলাকার মৃত আ: সাত্তার মিয়ার ছেলে কাওসার মিয়া (৪০)।

গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রাসেল শেখ সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর গোয়াল বাথান এলাকায় অভিযান চলানো হয়। অভিযানে একটি কভার্ডভ্যানের ভেতেরে আলাদা ভাবে ওয়েলডিংয়ের ঝালাই করা একটি গোপন টিনের বক্স থেকে ১৫শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় কাভার্ডভ্যান চালকসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদক গুলো লালমনিরহাটের আদিতমারী থেকে বিক্রির উদ্দেশ্যে নারায়গঞ্জ নেয়া হচ্ছিল। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাদে মাদক ব্যবসায় জড়িত আরো কয়েক জনের নাম উল্লেখ করেছে। মাদকের উৎস তদন্ত করে জড়িত অন্যান্যদের গ্রেফতার চেষ্টা চলছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫