Skip to content

বনানী সুপার মার্কেটে বিটিআরসির অভিযান, অনুমোদনবিহীন মোবাইল জব্দ

প্রেসবিজ্ঞপ্তি ॥
নামী-দামী বিভিন্ন ব্র্যান্ডের অনুমোদনবিহীন মোবাইল ফোন বিক্রির অভিযোগে রাজধানীর বনানী সুপার মার্কেট ও তৎসংলগ্ন এলাকার বেশ কয়েকটি দোকানে অভিযান চালায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের একটি পরিদর্শক দল।
বনানী পুলিশের সহযোগিতায় এ অভিযানে বেশ কয়েকটি বিভিন্ন ব্র্যান্ডের অনুমোদনবিহীন মোবাইলফোন সনাক্ত পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা হয়।

মোবাইলফোনসহ অন্যান্য বেতার যন্ত্রপাতিসমূহের অবৈধ আমদানি, বাজারজাত, বিক্রয় ও বিতরণ বন্ধে বিটিআরসি হতে অভিযান চলমান থাকবে।

গ্রাহককে মোবাইলফোনের বৈধতা যাচাইপূর্বক ক্রয়ের জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও অবৈধ ও অনুমোদনবিহীন যেকোন ধরণের মোবাইলফোন ক্রয়-বিক্রয় হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে বিটিআরসি পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫