Skip to content

চুক্তির টিকা ভারত থেকে আসছে শিগগির

স্টাফ রিপোর্টার ॥
ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী করোনারা টিকা ‘কোভিশিল্ড’- এর প্রথম চালান শিগগিরই বাংলাদেশে আসছে। শুক্রবার (২২ জানুয়ারি) ভারত বাণিজ্যিকভাবে টিকা রফতানির অনুমোদন দিয়েছে। খবর বাসস।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বলেন, চুক্তি অনুযায়ী পর্যায়ক্রমে আগামী সপ্তাহ ও মাস থেকে বন্ধুপ্রতিম বাংলাদেশ, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, মরক্কো ও মিয়ানমারে কোভিড-১৯ টিকা সরবরাহ করবে ভারত।

গণমাধ্যমের প্রশ্নের জবাবে শ্রীবাস্তব বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে প্রয়োজনীয়সংখ্যক টিকা রেখে চুক্তি অনুযায়ী পর্যায়ক্রমে এসব দেশে টিকা সরবরাহ করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জি টু জি, জি টু বি এবং বি টু বি ভিত্তিতে এই টিকা দেশগুলোতে সরবরাহ করা হবে।

অনুরাগ শ্রীবাস্তব আরও বলেন, প্রতিবেশী দেশগুলোকে করোনা টিকা দিয়ে সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশকে ২০ লাখ, নেপালকে ১০ লাখ, ভুটানকে দেড় লাখ, মালদ্বীপকে ১ লাখ ডোজ টিকা পাঠানো হয়েছে। পাশাপাশি প্রতিশ্রুতি অনুযায়ী মিয়ানমারকে ১৫ লাখ ডোজ দেয়া হচ্ছে।

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি অনুযায়ী তার দেশ শুক্রবার থেকে বাণিজ্যিক ভিত্তিতে করোনার টিকা সরবরাহ কার্যক্রম শুরু করেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫