Skip to content

নতুন মিশনে বাহুবলী

বিনোদন ডেস্ক ॥
বাহুবলীর দুর্দান্ত সাফল্যর পর ভারতজুড়েই খ্যাতিনামা তরকাদের তালিকায় নাম লেখান প্রভাস। তার আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। করোনা লকডাউনের দীর্ঘকালীন বিরতি শেষে মাস খানেক আগেই শুটিং সেটে ফিরেছেন এ নায়ক।

দিন কয়েক আগেই পূজা হেজের বিপরীতে রাধা কৃষ্ণ পরিচালিত ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এবার শিগগিরই শুরু করতে যাচ্ছেন প্রশান্ত নীল নির্মিত ‘সালার’ সিনেমার শুটিং।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের ২৬ তারিখ থেকেই ভারতের গোদাবরীখানীতে শুটিং শুরু করবেন তিনি। ৩ সপ্তাহ সেখানে অবস্থান করার কথা রয়েছে তাদের।

বেশ কিছু অ্যাকশন দৃশ্যসহ সিনেমার গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যধারণ করবেন তারা। নায়িকা চূড়ান্ত না হওয়া এ সিনেমায় ভিলেন হিসেবে দেখা মিলতে পারে বিজয় সেতুপতির। তার নামটি বেশ জোরে শোরেই শোনা যাচ্ছে প্রভাসের সঙ্গে খল চরিত্রের জন্য।

‘সালার’ ভারতজুড়ে ৫টি ভাষায় মুক্তি দেওয়ার কথা রয়েছে বলেও জানা গেছে।

প্রসঙ্গত, লকডাউনের পর সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন প্রভাস। ওম রাউতের ‘আদিপুরুষ’ সহ আরও বেশ কিছু সিনেমায় নাম লিখিয়েছেন তিনি।

দিন কয়েক আগেই মহানতি পরিচালক নাগ আশ্বিনের সাথেও একটি নতুন সিনেমায় সাক্ষর করেছেন প্রভাস। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাডুকোন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫