Skip to content

আবারও হলিউডে দীপিকা

বিনোদন ডেস্ক ॥
সৌন্দর্য, গ্ল্যামার, অভিনয় দিয়ে বলিউড মাতিয়ে রেখেছেন সুপারস্টার দীপিকা পাড়ুকোন। ২০১৭ সালে তিনি পা রেখেছেন হলিউডেও। সেখানে ভিন ডিজেল-এর সঙ্গে ‘এক্স এক্স এক্স : রিটার্ন অফ জেন্ডার কেজ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এরপরে আর কোনো হলিউডের ছবিতে দেখা মিলেনি দীপিকার। তবে সম্প্রতি তিনি হলিউডের তুমুল জনপ্রিয় ও প্রভাবশালী এজেন্সি ওঈগ-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ওয়েব সিরিজ ‘স্কিট ক্রিক’ তারকা ইউজিন লেভি থেকে শুরু করে ‘ওয়াচম্যান’ তারকা রেজিনা কিং, ‘কুইন’ সিরিজের অলিভিয়া কোলম্যানসহ হলিউডের একঝাঁক তারকা এ এজেন্সির মাধ্যমেই উঠে এসেছেন।

এজেন্সি ওঈগ- এর সঙ্গে চুক্তি হওয়ার পর দ্রুতই তাকে হলিউডের সিনেমায় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

যদিও এর আগে দীপিকা এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘কোনো ছবি ভারতীয় বা আন্তর্জাতিক তা দেখে আমি মূল্যায়ন করি না। আমার কাছে সিনেমা একটি মাধ্যম। যেখানে আমি নিজেকে প্রকাশ করতে পারি। ছবির বিষয় দেখেই আমি ঠিক করি তাতে কাজ করব কিনা।

সেটা কোনো মার্কিন মুলুকের ছবি হতে পারে আবার পৃথিবীর অন্য কোনো প্রান্তেরও হতে পারে। আমি ‘রিটার্ন অফ জেন্ডার কেজ’ করেছিলাম কারণ ওই ছবিতে আমার চরিত্রটা গুরুত্বপূর্ণ ছিল।’

প্রসঙ্গত, দীপিকা এই মুহূর্তে পরিচালক শকুন বাত্রার একটি ছবিতে কাজ করছেন। ওই ছবিতে দীপিকা ছাড়াও দেখা যাবে অন্যন্যা পান্ডে, সিদ্ধান্ত চতুর্বেদীকে। পাশাপাশি শাহরুখের সঙ্গে ‘পাঠান’ ছবিতেও দেখা যাবে দিপ্পিকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫