Skip to content

করোনায় মৃত্যু আট হাজার ছাড়াল

স্টাফ রিপোর্টার ॥
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার তিনজনে।

নতুন মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও পাঁচজন নারী। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত ২৪ ঘণ্টায় দেশের ২০০টি ল্যাবরেটরিতে ১১ হাজার সাতটি নমুনা সংগ্রহ ও ১১ হাজার ১১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৫ লাখ ৪২ হাজার ৩৮৯টি।

এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৪৩৬ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৩১ হাজার ৩২৬ জনে দাঁড়াল।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ ৪ লাখ ৭৫ হাজার ৮৯৯ জন।

শনিবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৫৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।

চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ২৩ জানুয়ারি পর্যন্ত মোট মৃত্যু আট হাজার তিনজন। তাদের মধ্যে পুরুষ ৬ হাজার ৬৪ জন (৭৫ দশমিক ৭৭ শতাংশ) ও নারী ১ হাজার ৯৩৯ জন (২৪ দশমিক শূন্য ২৩ শতাংশ)।

২৪ ঘণ্টায় মৃতদের বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে তিন এবং বরিশালে একজন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫