Skip to content

আইএস হামলায় ইরাকে আধাসামরিক বাহিনীর ১১ সদস্য নিহত

অনলাইন ডেস্ক ॥
ইরাকের আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবির অন্তত ১১ সদস্যকে গুলি করে হত্যা করেছে উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী আইএস।

ইরাকের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশে অতর্কিত হামলায় এসব যোদ্ধা নিহত হন। খবর এএফপির।

প্রদেশের রাজধানী তিকরিতের কাছে শনিবার রাতে আইএস জঙ্গিরা হালকা অস্ত্রশস্ত্র নিয়ে ওই হামলা চালায়।

ইরাকের রাজধানী বাগদাদে আইএসের জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২ জন নিরীহ পথচারী নিহত হওয়ার দুদিন পর হাশদ আশ-শাবির সদস্যদের হত্যা করল এ জঙ্গিগোষ্ঠী।

এই আধাসামরিক বাহিনীর কর্মকর্তা আবু আলী আল-মালিকি গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবার রাতে তাদের ২২তম ব্রিগেডের ওপর এই অতর্কিত হামলা হয়।

এতে ব্রিগেড কমান্ডারসহ ১১ জন নিহত ও অপর ১০ জন আহত হন। কোনো গোষ্ঠী এখনও এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও ইরাকের নিরাপত্তা বাহিনী এ জন্য আইএস জঙ্গিদের দায়ী করেছেন।

ইরাকে আইএস জঙ্গিরা পরাজিত হলেও তাদের কেউ কেউ এখনও দেশটিতে ঘাপটি মেরে পড়ে আছে এবং সুযোগ পেলে বিক্ষিপ্তভাবে নিরাপত্তা বাহিনীর ওপর হামলাসহ নানা ধরনের নাশকতামূলক তৎপরতায় জড়িয়ে পড়ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫