Skip to content

ইরাকে আইএসের হামলায় আল শাবির ১১ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক ॥
ইরাকের আধাসামরিক বাহিনী হাশদ আল-শাবির অন্তত ১১ সদস্যকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র ইসলামী সংগঠন আইএস (ইসলামিক স্টেট)।

দেশটির সেনা সূত্র জানিয়েছে, শনিবার ইরাকের উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশে অতর্কিত হামলায় এসব যোদ্ধা নিহত হন। প্রদেশের রাজধানী তিকরিতের কাছে শনিবার রাতে আইএস জঙ্গিরা এ হামলা চালায়।

ইরাকের রাজধানী বাগদাদে আইএসের জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২ জন পথচারী নিহত হওয়ার দুদিন পর হাশদ আল-শাবির সদস্যদের হত্যার ঘটনা ঘটল।

আল-শাবির কর্মকর্তা আবু আলী আল-মালিকি জানিয়েছেন, শনিবার রাতে তাদের ২২তম ব্রিগেডের ওপর এই অতর্কিত হামলা হয়। এতে ব্রিগেড কমান্ডারসহ ১১ জন নিহত ও আরও ১০ জন আহত হন।

এদিকে হামলার ঘটনায় কোনো গোষ্ঠী এখনও দায় স্বীকার স্বীকার না করলেও ইরাকের নিরাপত্তা বাহিনী এ জন্য আইএস জঙ্গিদের দায়ী করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫