Skip to content

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥
করোনাকালে এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। রোববার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মূল্যবৃদ্ধির নামে জনগণের পকেট কাটা হচ্ছে অভিযোগ করে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, সরকারি এলপিজি কোম্পানি বর্তমানে প্রতি সিলিন্ডারের মূল্য নিচ্ছে ৬০০ টাকা আর বেসরকারিগুলো ইচ্ছেমতো মূল্য নিচ্ছে। কিন্তু এ দাম বাড়াতে প্রস্তাব করেছে সরকারি এলপিজি কোম্পানি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

করোনাকালে জনগণের দুরবস্থার মধ্যে যদি গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয় তাহলে দুর্ভোগ আরও বাড়বে বলে মন্তব্য করেন তারা।

সংগঠনটির সমন্বয়ক সামছুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, পিডিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম মাস্টার প্রমুখ বক্তব্য দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫