Skip to content

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি

স্টাফ রিপোর্টার ॥
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় তাপমাত্রার অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে ৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা কমে গেছে।

সোমবার (২৫ জানুয়ারি) এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের কেবল এই একটি অঞ্চলের ওপর দিয়েই আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তার পরের ৩ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। অর্থাৎ, এখন যে শীত, কুয়াশা বা শীতের আবহ বিরাজ করছে, এই আবহেই কেটে যেতে পারে চলতি মাস।

আবহাওয়া অফিস আরও বলছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫