Skip to content

ডিমলায় বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান

বাসুদেব রায়
ডিমলা প্রতিনিধি
নীলফামারী: মুজিববর্ষ উপলক্ষে এলজিএসপি-৩ এর আওতায় ডিমলা উপজেলার ২নং বালাপাড়া ইউনিয়নের বাল্যবিবাহ রোধকল্পে সুন্দরখাতা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

আজ বুধবার বিকালে বাই-সাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম। বিশেষ অতিথি ইউএনও জয়শ্রী রানী রায়, নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের ডিস্ট্রিক ফ্যাসিলেটেটর মোঃ আবু হেনা মোস্তফা কামাল, ডিমলা থানা ওসি মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ২নং বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম ভূঁইয়া।

অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ রোধ ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে বিভিন্ন দিক আলোচনা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫