Skip to content

২৫ বছরের সম্পর্ক ভাঙলেন লোপামুদ্রা, ভক্তদের কৌতূহল

বিনোদন ডেস্ক ॥
জনপ্রিয় সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্রের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। পোস্টে ২৫ বছরের কোনো পুরনো সম্পর্ক ভাঙার ইঙ্গিত দিয়েছেন তিনি।

বুধবার (২৭ জানুয়ারি) ফেসবুক পোস্টে লোপামুদ্রা লেখেন, ‘গানজীবন একটাই। নিজের আনন্দ হল শেষ কথা। সুতোটা ছিঁড়ে দিলাম। নতুন ঘুড়ি ওড়াবো। লাটাইটা ২৫ বছরের পুরনো’। এই পোস্ট দেখেই ভাজ পড়েছে অনুরাগীদের কপালে। তবে কি পুরনো কোনো সম্পর্ক ভেঙে, নতুন কোনো সম্পর্কের দিকে পা বাড়াচ্ছেন তিনি?

এ ব্যাপারে লোপামুদ্রা জানান, ‘সবাই যেমন ভাবছেন বিষয়টা তেমন কিছুই নয়। পুরোটাই গান সংক্রান্ত। এর সঙ্গে ব্যক্তিগত জীবনের কোনো যোগাযোগ নেই। গানজীবন নিয়েই পোস্ট।’

লোপামুদ্রার ইঙ্গিত স্পষ্ট, এর সঙ্গে সম্পর্কের ভাঙা বা নতুন সম্পর্ক তৈরি হওয়ার কোনো যোগাযোগ নেই। নতুন কিছু গান নিয়েই তিনি এই পোস্ট দিয়েছেন। কী হতে চলেছে সেই গান?

তিনি জানান, গান নিয়েই নতুন কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে চলেছেন তিনি। সেই গান কেমন হবে, খুব শিগগিরই সে কথা অনুরাগীদের তিনি জানাবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫