Skip to content

সংবাদ পেয়েই প্রধানমন্ত্রীর উপহার নিয়ে ছুটে এলেন ইউএনও

সাদিকুর রহমান
স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: বাংলাভূমি’র সাংবাদিকের সাথে বাস্তহারা ১১ পরিবার নিয়ে সাক্ষাতকার গ্রহণের পরই মানসিক ভাবে প্রস্তুত হয়ে প্রধানমন্ত্রীর উপহার ও আশার বার্তা নিয়ে ছুটে যান গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকী।
গাজীপুর জেলা সদরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া বাস স্ট্যান্ডের পাশে শালবনের ভিতর অস্থায়ী ১১ পরিবারের মানবেতর জীবন যাপনের সংবাদ প্রকাশ হয় দৈনিক বাংলাভূমি অনলাইন পোর্টালসহ কয়েকটি অনলাইন পোর্টালে। স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সহ ইউএনও’কে অবহিত করা হয় এ বিষয়ে। যেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেখছি ডিজিটাল বাংলার স্বপ্ন, সেখানে এমন সংবাদ আব্দুল্লাহ আল জাকীকে ব্যাপক ব্যথিত করে, তাই তিনি রবিবার (৩১ জানুয়ারি) বিকেলে ছুটে আসেন হোতাপাড়া সেই বাস্তহারা পল্লীতে। এ সময় ইউএনও’র সাথে উপস্থিত হন প্রকল্প বাসবায়ন কর্মকর্তা জাকির হোসাইন ও উপ-সহকারী প্রকৌশলী উত্তম চৌধুরী সাথে যোগ দেন ভাওয়ালগড় ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শিপনা আক্তার সুমি, মনিপুর বিট ও ভবানীপুর বিট কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বাস্তহারাদের সাক্ষাতে ইউএনও ১১টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতের কম্বল, মাস্ক ও নারীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেন এবং তাদের স্থায়ী ঘর করে দেওয়ার আশ্বাস দেন। এছাড়াও তিনি তাদের ভাল স্যানিটেশন ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দেন।
কর্মচঞ্চল আব্দুল্লাহ আল জাকীর দ্রুত পদক্ষেপ ও প্রধানমন্ত্রীর উপহার পেয়ে ১১ পরিবার কৃতজ্ঞতা প্রকাশ ও সৃষ্টিকর্তার নিকট মঙ্গল কামনা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫