কাপাসিয়া প্রতিনিধি ॥
গাজীপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইল কোর্টে সাজার রায় ঘোষণার প্রতিবাদে কাপাসিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে শনিবার সকালে উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি কাপাসিয়া-মনোহরদী প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন শিশিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহিদুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন আনিছ, সুজন ভূঁইয়া, রাশেল পালোয়ান, ইব্রাহীম তসলিম, ইয়াহিয়া ফরাজি, সদস্য রবিন মাহমুদ সাদিক, ওমর ফারুক, সাইদুল ইসলাম রনি, মাহমুদুল হক রোবেল, কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, যুগ্ম-আহবায়ক ফরহাদ হোসেন, তুষার শিকদার, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, বঙ্গতাজ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক রাকিবুল্লাহ রাকিব, রায়েদ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাহিদ, সিংহশ্রী ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম বাাচ্চু, যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম, সুজন, হিমেল, ইমন, ঘাগটিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান মিয়া, সহ-সভাপতি কাজী রাশিদুল ইসলাম, জাকির হোসেন, আশিক, নাজির, কাপাসিয়া সদও ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, বারিষাব ইউনিয়ন ছাত্রদল নেতা নকিব, মোঃ আশিক, রাব্বি, পারভেজ, জাহিদুল, তরগাঁও ইউনিয়ন ছাত্রদল নেতা মাজহারুল, হাসিব, সায়েম, কড়িহাতা ইউািরনয়ন ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রুহুল আমিন, পলাশসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
তারেক রহমানের বিরুদ্ধে রায় ঘোষণার প্রতিবাদে কাপাসিয়ায় বিক্ষোভ মিছিল
আপডেট :February 6, 2021
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
