Skip to content

সাপাহারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

মনিরুল ইসলাম
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
“আপনার অধিকার, আপনার কর্তব্য দুর্নীতিকে না বলা” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্যর‌্যালী বের হয়ে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা সদরের প্রাণকেন্দ্র জিরোপয়েন্টে ঘন্টাকাল ব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আব্দুল জলিল। এসময় উপস্থিত থেকে প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুজিবুর রহমান, উপজেলা আনসার অফিসার সাহারা বানু, সৃষ্টি একাডেমীর প্রধান শিক্ষক ইস্ফাত জেরিন মিনা, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলিক্ট্রিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫