স্টাফ রিপোর্টার
১৯৭১ সালের ১৫ ডিসেম্বর গাজীপুর পাকিস্তানী হানাদারবাহিনী মুক্ত হয়। এ উপলক্ষ্যে বুধবার গাজীপুর মুক্ত দিবস পালন করেছে ‘গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন’। শহরের হাবিবুল্ল্যাহ সরণির সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনাসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আবু হানিফ। সংগঠনের সভাপতি শরীফ আহমেদ শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাজহারুল ইসলাম মাসুম, সাবেক সভাপতি অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, মো. মুজিবুর রহমান, মো. খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম প্রমুখ। এসময় সাংবাদিক মো. দেলোয়ার হোসেন, মো: নজরুল ইসলাম আজহার, মো. জানে-এ-আলম, রেজাউল বারী বাবুল, মো. মিলটন খন্দকার, মোহাম্মদ আবু হানিফা, আব্দুল মালেক মিয়া, সাব্বির আহাম্মেদ রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ঐতিহাসিক গাজীপুর মুক্ত দিবসটি যথাযথা ও জাতীয় ভাবে পালনের জন্য দাবি জানানো হয়।
গাজীপুর মুক্ত দিবস পালিত
আপডেট :December 16, 2021
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
