আব্দুল গাফ্ফার:
গাজীপুর: স্বাধীন বাংলাদেশের ৫০ বছর পূর্তি ও আর এই বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে গাজীপুরের কালীগঞ্জে গ্লোবাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে গরীব, অসহায়, হতদরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গ্লোবাল ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে বুধবার দুপুরে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের ঐতিহাসিক আওড়াখালী বাজার সংলগ্ন গ্লোবাল ডায়াগনস্টিক সেন্টারের হল রোম বিভিন্ন গ্রামের প্রায় চার শতাধিক গরীব, অসহায়, হতদরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ডাক্তার মু. আমিনুল ইসলাম আকন্দ।
উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও আওড়াখারী বাজার বণিক সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন খানের সভাপতিত্বে ও মো. ইয়ামিন আকন্দ’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আজমতপুর স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক ইমাম উদ্দিন খান, অত্র প্রতিষ্ঠানের পরিচালক ডা. আমিনুল ইসলাম আকন্দ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, কালীগঞ্জ রিপোর্টাস ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বৌন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক আব্দুল গাফফার, আব্দুল আউয়াল ভূইয়া, থানা আনসার বিডিপি’র কমান্ডার মু. মাইন উদ্দিন প্রধান, ব্যবসায়ী বোরহান উদ্দিন প্রমুখ।
কালীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আপডেট :December 29, 2021
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
