বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী সদর ও রায়পুরা উপজেলার ১৯ টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণ করেন নরসিংদী সদর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে হাজীপুরের ইউসুফ খান পিন্টু, করিমপুরের মমিনুর রহমান আপেল, চিনিশপুরে মেহেদী হাসান তুহিন, নজরপুরে মো: সাইফুল হক স্বপন, মেহেরপাড়ায় আজাহার অমিত প্রান্ত, শীলমান্দীতে গিয়াসউদ্দিন, আমদিয়া আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু, পাইকারচরে আবুল হাশেম, কাঠালিয়ায় এবাদুল্লাহ।
রায়পুরা উপজেলার ১০ ইউপি থেকে শপথ নিয়েছেন রায়পুরা ইউপির ফারুক হোসেন, অলিপুরায় আল আমিন ভূঁইয়া মাসুদ, রাধানগরে খোরশেদ আলম তপন, ডৌকাচরে মাসুদ ফরাজী, চান্দেকান্দীতে মেজবাহ উদ্দিন খন্দকার মিতুল, মুছাপুরে হোসেন ভূঁইয়া, মহেশপুর ফরহাদ হোসেন চাঁন মিয়া খাঁ, উত্তর বাখরনগর হাবিব উল্লাহ, আদিয়াবাদ হাজী সেলিম, পলাশতলী জাহাঙ্গীর ভূঁইয়া। রায়পুরার মরজাল ইউনিয়নে মামলা জটিলতা এবং মির্জাপুরে পরে গেজেট হওয়ায় দুই ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ হয়নি।
নরসিংদীতে নবনির্বাচিত ১৯ ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ
আপডেট :January 12, 2022
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
