Skip to content

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থী নিহত

শামসুল হুদা লিটন

কাপাসিয়া (গাজীপুর) থেকেঃ

গাজীপুরের কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের বড়হর নতুন বাজার নামক স্থানে অটোরিকশার সাথে বিপরীতমুখি ট্রাকের চাঁপায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত ছাত্রের নাম মিম আকন্দ। সে বড়হর গ্রামের হিরন মিয়ার কন্যা।

নিহতের মামা তারেক জানান, গাজীপুর ক্যাডেট একাডেমি, আমরাইদ শাখার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিম গত শুক্রবার সন্ধ্যায় তাঁর স্বজনদের সাথে অটোরিকশা যোগে একটি বিয়ে অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলো। উপজেলার রায়েদ ইউনিয়নের বড়হর নতুন বাজার সংলগ্ন বিপরীতমুখি বেপরোয়া দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাঁপা দেয়। ফলে ঘটনাস্থলেই কিশোরী মিমের মারা যায় । স্কুলের প্রধান শিক্ষক উম্মে কুলসুম শিল্পী ঘটনার সত্যতা স্বীকার করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫