সিনিয়র স্টাফ রিপোর্টার
গাজীপুর: বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ওমর ফারুক প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রবীণ ও কর্মাহত সাংবাদিক মৌলিক দাবী, অবসর ভাতা আদায়ের কথা আমি সব সময় উপস্থাপন করবো এবং এই দাবির সাথে আমি সব সময় একাত্মতা পোষণ করবো।
সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ.কে.এম করম আলীর সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সাধারণ সম্পাদক শিকদার আবদুস সালামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসলাম ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহসীন হোসাইন, অর্থ সম্পাদক কাজী ওমর ফারুক, দপ্তর সম্পাদক মুনীর আহাম্মদ, আবদুল মজিদ, খোরশেদ আলম, বাবলু রহমান, লুৎফর রহমান, খাদেমুল ইসলাম প্রমুখ।
সভায় সাধারণ সম্পাদক বাৎসরিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সিকদার আব্দুস সালাম এবং বিভিন্ন বিভাগ ও জেলা-উপজেলা সংগঠনের শাখা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহীদ সদস্য, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ ও শহীদ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের মৌলিক দাবী পূরণে সব সময় সাথে থাকবো: ওমর ফারুক
আপডেট :January 25, 2022
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
