Skip to content

শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম মিয়ার মায়ের স্মরণ সভা

অধ্যাপক শামসুল হুদা লিটন
কাপাসিয়া (গাজীপুর) থেকে:
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সেলিম মিয়ার মহীয়সী মায়ের মৃত্যুতে স্মরণ সভা এবং অসুস্থ সকল শিক্ষক ও শিক্ষক নেতৃবৃন্দের জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক- কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকার কেন্দ্রীয় অফিসে বুধবার বিকেলে স্মরণ সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ- সম্পাদক রওনোকুল ইসলাম টিপু, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য নায়েবা ইউসুফ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আঃ রহিম ও যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মোঃ দেলোয়ার হোসেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫