Skip to content

গাজীপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহবায়ক কমিটি

অধ্যাপক শামসুল হুদা লিটন
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া গত ২৪ জানুয়ারি গাজীপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের আহবায়ক কমিটি ঘোষণা করেছেন।
অধ্যাপক নজরুল ইসলামকে আহবায়ক, প্রবীণ শিক্ষক নেতা মোঃ শাহাবুদ্দিনকে (কাপাসিয়া) সিনিয়র যুগ্ম আহবায়ক ও শ্রীপুরের আক্তারুল আলমকে সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট গাজীপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, কালীগঞ্জ উপজেলা থেকে আরমান মাষ্টার, মমতাজ উদ্দিন আহমেদ, ফজলুল হক কুসুম, কাপাসিয়া উপজেলা থেকে অধ্যাপক শামসুল হুদা লিটন, মোবারক হোসেন প্রধান, কালিয়াকৈর উপজেলা থেকে মোখলেস, সিরাজ বকশী, আনোয়ার হোসেন, শেখ আহমদ আলী।
এক বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া জানান, আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে গাজীপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠাতে হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫