Skip to content

গাজীপুরে মালিক শ্রমিক দ্বন্দ্বে কারখানা বন্ধ

হাসিব খান
স্টাফ রিপোর্টার
গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন কুনিয়া বড়বাড়ী এলকার নাসা গ্রুপের লিজা কমপ্লেক্স কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ শ্রমিকদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শুরু হয় ওই শ্রমিক বিক্ষোভ। কারখানা শ্রমিকরা জানান, নতুন বছরের যে বেতন ভাতা বৃদ্ধির করা হয় সে বিষয় নিয়ে পুরো জানুয়ারি মাস জুরে কারখানা কর্তৃপক্ষের সাথে শ্রমিকরা বার বার কথা বলে আসছে এমন অবস্থায় গত ২৬ জানুয়ারি ওই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে শ্রমিকরা আতংকিত হয়ে কর্মস্থল থেকে ফ্যাক্টরির কম্পাউন্ডে অবস্থান করেন। পরে ফ্যাক্টরির নির্বাহী পরিচালক খন্দকার মোশাররফ হোসনের মারমুখী আচরণ করে পুনরায় কারখানায় কাজে যোগ দিতে বলেন। এমনকি বেশ কিছু শ্রমিককে নির্বাহী পরিচালক ও সিকিউরিটি ইনচার্জ গালাগালি ও মারধর করে। এর প্রতিবাদ স্বরূপ কারখানার শ্রমিকরাও ওই কর্মকর্তা ও সিকিউরিটি ইনচার্জ কে প্রতিহত করে। একপর্যায়ে কারখানার নির্বাহী পরিচালকে উপেক্ষা করে শ্রমিকরা ক্ষিপ্ত করে ফ্যাক্টরি থেকে বের হয়ে যায়। পরদিন ফ্যাক্টরিতে কাজে যোগদিতে আসেন এবং দিন ভর কোনরকম দিকনির্দেশনা না পেয়ে অলস সময় কাটিয়ে শ্রমিকরা বিকেল ৫টার দিকে বাড়ি ফিরে যায়।
শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে শনিবার কাজে যোগদিতে এসে কারখানায় প্রধান ফটকে কারখানা বন্ধের নোটিশ ও শিল্প পুলিশ মোতায়েন করা হয়। পরে শ্রমিকরা উত্তেজিত হয়ে গেলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
অপরদিকে ওই কারখানা পরিচালক গাজী মোহাম্মদ জাবের এক বিজ্ঞপ্তিতে জানান, কারখানার শ্রমিকেরা আমাদের নির্দেশ অমান্য করে কাজ বন্ধ রেখেছে এবং আশরাফ নামের এক কর্মকর্তাকে বেধড়ক মারধর করেছে। এছাড়াও কারখানার ফ্লোরে ডুকে আসবাবপত্র ভাংচুর করেছে। কম্পিউটার, সিসি টিভি, ল্যাপটপ ও সার্ভারসহ কর্মকর্তাদের ১২টি মোবাইল নেই। অফিস থেকে ১৫ লাখ টাকা চুরি করেছে। এসব কারণে ২০০৬ সালের শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী আজ থেকে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, কারখানাটি বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে গেলে পুলিশ লাঠিচার্জ করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫