স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর নবাগত জেলা প্রশাসকের সাথে মঙ্গলবার দুপুরে ভাওয়াল সম্মেলন কক্ষে গাজীপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা প্রশাসক মেঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গাজীপুর প্রেসক্লাব ও প্রিন্ট মিডিয়া সদস্য ছাড়াও প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। প্রথমেই পরিচয় পর্ব শেষ করে গাজীপুরের উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের বর্তমান সভাপতি মাজহারুল ইসলাম মাসুম, সাবেক সভাপতি খায়রুল ইসলাম, মজিবুর রহমান, মুকুল মল্লিক, মুক্তি যোদ্ধা অমিল মন্ডল সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, অন্যান্যের মধ্যে মনিরুজ্জামান, আবুল হোসেন প্রমুখ। ডিসি ডিজিটাল, সমৃদ্ধি ও উন্নয়নে গতিধারা অব্যাহত রাখতে সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।
গাজীপুর জেলা প্রশাসকের সাথে সাংবাদিকের মত বিনিময়
আপডেট :February 1, 2022
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
