Skip to content

এবার বঙ্গবন্ধু সাফারি পার্কে সিংহ অসুস্থ

হাসিব খান
গাজীপুর: শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কোর সাফারিতে থাকা একটি মাদি সিংহ অসুস্থ হয়ে পড়েছে। সিংহটির চিকিৎসা চলছে বলে জানিয়েছে পার্ক কতৃপক্ষ।
জানা যায়, বেশ কিছুদিন ধরেই সিংহটি অসুস্থ অবস্থায় রয়েছে নির্ধারিত বেষ্টনিতে। ২০১৩ সালে সাফারি পার্ক প্রতিষ্ঠার পরপরই দক্ষিণ আফ্রিকা থেকে এ সিংহটি আনা হয়। পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সারোয়ার হোসেন খান জানান, বয়সের কারণে সিংহটি বেম দূর্বল হয়ে পড়েছে। কয়েকমাস ধরেই তার চিকিৎসা চলছে। মাঝে মধ্যে বেশ সুস্থ আবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে পার্কে ১০টি সিংহ রয়েছে।
এদিকে সাফারি পার্কে জেব্রা ও বাঘ মারা যাওয়া ও দায়িত্বে অবহেলার প্রশ্ন উঠলে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমানের পরে পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবিরকে সরিয়ে নেয়া হয়েছে। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকা এর বন সংরক্ষক( চলতি দায়িত্ব) মোল্যা রেজাউল করিমকে তার নিজ দায়ত্বের অতিরিক্ত হিসেবে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫