Skip to content

গাজীপুর জেলা আইন শংঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: অবৈধ তাকওয়া চলাচল বন্ধের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার
গাজীপুর জেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. আনিসুর রহমান। গতানগতিক প্রথার বাইরে গিয়ে সভায় দুটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। এরমধ্যে শহরে যানজটের মূলকারণ চক্রাকার ‘তাকওয়া’ নামে অননুমিত অবৈধ পরিবহন ও ব্যাটারী চালিত আদালত কর্তৃক নিসিদ্ধ অট্রোরিকসা বন্ধের সিদ্ধান্ত হয়। তবে, মানবিক স্বার্থে শহরের শাখা রোর্ডে সীমিত সংখ্যক অট্রোরিকসা চলাচল সিথিল রেখে সড়কের শৃংঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান চালানোর সিদ্ধান্ত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মোসা. নাসরিন পারভীনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার মো. শফিউল্লাহ, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আমানত হোসেন খান, কালিগঞ্জ পৌর সভার মেয়র এসএম রবিন হোসেন, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুকুল কুমার মল্লিক, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, গাজীপুর বিআটিএ কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু নাঈম, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. সুলতান উদ্দিন প্রমুখ। নগরবাসির অভিযোগ তাকওয়া পরিবহনটি চক্রাকার নামে হলেও চলাচল করে কালিয়াকৈরের চন্দ্র থেকে সুজা বাড়িয়ার আমতলী এবং আমতলী থেকে জয়দেবপুর চৌরাস্তা হয়ে সুজা ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের মাওনা পর্যন্ত। যাকে কখনো চক্রাকার বলা যায় না আর কয়শত গাড়ি চলাচল করে তাও কারো যানা নেই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫