Skip to content

বাগেরহাট জেলা প্রশাসকের সাথে পরিবার পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের জেলা প্রশাসকের সাথে পরিবার পরিকল্পনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুশীলন, মেরী স্টপ্স ও টীম এসোসিয়েটস নামে ৩টি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগীতার এ্যাডভোকেসীর মাধ্যমে পরিবার পরিকল্পনা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটে একটি নাগরিক কমিটি গঠন করা হয়েছে। ২০১৮ সালের আগস্ট মাস থেকে এ কমিটি কার্যক্রম পরিচালনা করে আসছে। ১২ সদস্য বিশিষ্ট এ কমিটির নেতৃবৃন্দ সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউল করিম, সুশীলনের প্রকল্প সমন্বয়কারী মোঃ মোজাহিদুল ইসলাম, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও ১২ সদস্য বিশিষ্ট নাগরিক কমিটির আহবায়ক আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র ও নাগরিক কমিটির সদস্য তানিয়া খাতুন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, কমিটির সদস্য রিজিয়া পারভীন, প্লাটফরম ফর পলিসি ডায়লগ এর বাগেরহাট জেলার আহবায়ক ও কমিটির সদস্য বাবুল সরদার, বীর মুক্তিযোদ্ধা ও কমিটির সদস্য নকিব সিরাজুল হক, সাংবাদিক ও কমিটি সদস্য সামসুর রহমান, আজাদুল হক, মোঃ কামরুজ্জামান প্রমুখ। এ সভায় জেলা প্রশাসককে নাগরিক কমিটির বিগত দিনের কর্মতৎপরতা সম্পর্কে অবহিত করা হয়। জেলা প্রশাসক আগামীতে এ কমিটির কার্যক্রমে সহযোগীতা করার আশ^াস দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫