বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলার সমবায় আদর্শ বিদ্যানিকেতনের নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবন উদ্ধোধন করা হয়েছে।
শনিবার দুপুরে নরসিংদী ২ পলাশের সংসদ ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্ধোধন করেন। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে নতুন ভবন উদ্ধোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী, সহকারী কমিশনার(ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার ও উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃঞ্চ হালদার।
জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে মেসার্স মোখলেছ এন্টারপ্রাইজ ২০২০-২১ অর্থ বছরে ২ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের কাজ সম্পন্ন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
পলাশে সমবায় আদর্শ বিদ্যানিকেতনের ৪ তলা একাডেমিক ভবন উদ্ধোধন
আপডেট :February 19, 2022
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
