বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়ায় মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার ৪ তলা ভবনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে নরসিংদী-২ পলাশের সংসদ ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি কারী-উল্লাহ সরকারের সভাপতিত্বে নতুন ভবন উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পলাশ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃঞ্চ হালদার।
জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে মেসার্স মোখলেছ এন্টারপ্রাইজ ২০২০-২১ অর্থ বছরে ২ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের কাজ সম্পন্ন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
পলাশের গজারিয়ায় মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার ৪ তলা ভবন উদ্বোধন
আপডেট :February 26, 2022
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
