মো. মনিরুল আলম
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী মেজিস্ট্রেট ফাতেমাতুজ জহুরার নেতৃতে উপজেলার দামগড় ইউনিয়নের কুড়িপাড়া বাজার এলাকায় আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিতাস গ্যাস এর অবৈধ লাইন উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করেন।
উচ্ছেদ অভিযান কালে দুইটি স্পটে, ২ এবং ৩ ইঞ্চি দুই হাজার লাইন বিছিন্ন করা হয়। জব্দ করা হয়েছে বিপুল পরিমান রাইজার ও গ্যাস লাইনে ব্যবহৃত পাইপ। তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় কাউকে আটক ও কোনো প্রকার জরিমানা করা হয়নি।
অপর দিকে বিকেলে অবৈধ গ্যাস লাইনের সংযোগের অভিযোগে মদনপুরের সাহেরা গার্ডেনেও অভিযান করেন ভ্রাম্যমাণ আদালত। তবে সাহেরা গার্ডেনে বিকেল পর্যন্ত কোনো অবৈধ গ্যাস লাইনের খুঁজ পাননি তিতাস গ্যাস কর্তপক্ষ।
এবিষয়ে তিতাস গ্যাস এর ব্যবস্থাপক জোনাল বিপনন অফিস সোনারগাঁও মেজবা উদ্দিন জানান, সাহেরা গার্ডেনে কোনো ধরনের অবৈধ তিতাস গ্যাসের লাইন নেই।
অভিযান শেষে প্রকৌশলী সোনারগাঁও মো. রফিকুজামান জানান দুইটি স্পটে ২ হাজার অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়। অভিযান অব্যহত থাকবে ।
উল্লেখ্যঃ অবৈধ উচ্ছেদ অভিযান ৭ দিনব্যাপি চলবে, আগামী ৭ই মার্চ পর্যন্ত। অভিযানের আজ দ্বিতীয় দিন।
নারায়ণগঞ্জে তিতাসের ২ হাজার অবৈধ লাইন উচ্ছেদ
আপডেট :March 2, 2022
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
