Skip to content

সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের নতুন কমিটি


এসএম হাবিবুর রহমান
প্রেসবিজ্ঞপ্তি:
গাজীপুর: এইচ এম দেলোয়ারকে সভাপতি (দৈনিক দিনকাল) ও মো. হেদায়েত উল্লাহকে (দৈনিক ইনকিলাব) সাধারণ সম্পাদক করে সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৮ ফ্রেব্রæয়ারি ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে এ কমিটি নির্বাচিত করা হলেও গতকাল বৃহস্পতিবার ইউনিয়নের এক সভায় ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি শেখ আজিজুল হক (দৈনিক নয়া দিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন (দৈনিক ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক রেজাউল বারী বাবুল (দৈনিক সংগ্রাম), কোষাধ্যক্ষ এস এম হাবিবুর রহমান (দৈনিক আজকের জনতা), দপ্তর ও প্রচার সম্পাদক গাযী খলিলুর রহমান (দৈনিক সংগ্রাম), নির্বাহী সদস্য আব্দুল মালেক (দৈনিক যুগান্তর), এফএম কামাল হোসেন (দৈনিক দিনকাল), অধ্যাপক মোখলেছুর রহমান (দৈনিক ইনকিলাব) এবং মো. ইউনুস আলী (দৈনিক দিনকাল)।
নবনির্বাচিত এ কমিটিকে অভিনন্দন জানিয়েছে গাজীপুর জেলা বিএনপির আহŸায়ক ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, মহানগর বিএনপি আহŸায়ক মো. সালাহ উদ্দিন সরকার, সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন, সিনিয়র যুগ্ম আহŸায়ক শওকত হোসেন সরকার, মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ এসএম সানাউল্লাহ ও সেক্রেটারি মো. খায়রুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫