Skip to content

গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

স্টাফ রিপোর্টার

গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০২২-২০২৪ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার (১৯ মার্চ) গাজীপুরের নীলেরপাড়া এলাকায় সবুজ ছায়া রিসোর্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হয়েছেন দৈনিক মুক্ত বলাকা’র সম্পাদক মো. আলমগীর হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন জাগো নিউজ ও দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক মো. নজরুল ইসলাম আজহার, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন বাবুল, কোষাধ্যক্ষ মো. মিলটন খন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল গাফফার।

এছাড়াও নির্বাহী সদস্য হয়েছেন- শরীফ আহমেদ শামীম, শাহ সামসুল হক রিপন, মো. মুজিবুর রহমান, মো. খায়রুল ইসলাম, মো. জানে এ আলম, মো. লাবীব উদ্দিন ও সুশীল চন্দ্র পাল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫