Skip to content

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ও চাকুরী জাতীয়করণের দাবীতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মানববন্ধন


শামসুল হুদা লিটন
বিশেষ প্রতিবেদক:
দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে, নিরপেক্ষ নির্বাচন ও বেসরকারী শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ২২ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত মানব বন্ধন কর্মসূচি সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত মহাসচিব মোঃ জাকির হোসেন এর সন্চালনায় অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আজিজুল বারী হেলাল,প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু,কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ছাত্রদলের সাবেক সভাপতি আকরামুল হক আকরাম, রফিকুল ইসলাম, ফফরুল আলম। শিক্ষ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ আঃ রহমান(কুমিল্লা), অধ্যক্ষ নিজামুদ্দিন তরফদার(সিলেট), অধ্যক্ষ সেলিম মিয়া (ফরিদপুর), অধ্যাপক আঃ আউয়াল,( টাঙ্গাইল), প্রভাষক মুন্জুরুল ইসলাম ( রংপুর বিভাগ),অধ্যাপক রোকেয়া চৌধুরী( ঢাকা), অধ্যাপক মোশাররফ হোসেন লিটন( চাদপুর), কারীগরী কলেজ শিক্ষক সমিতির সদস্য সচিব হারুনুর রশীদ গাজী, মাওলানা এস এম বায়েজিদ (খুলনা), অধ্যাপক নজরুল ইসলাম, (গাজীপুর), শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের মহাসচিব আজিজুল হক রাজা,অধ্যাপক নওশের আলী (জামালপুর), সিহাবুর রহমান (মৌলভীবাজার), অধ্যাপক আঃ হক( শরীয়তপুর), অধ্যক্ষ লোকমান হোসেন, অধ্যাপক আলী মূর্তজা আাঃ সাত্তার, একে এম আজাদ ( ময়মনসিংহ), অধ্যাপক আবু হাসিম তালুকদার (সিরাজগঞ্জ), অধ্যাপক রিয়াজুল ইসলাম, আঃ হাই (বগুড়া), ফজলুল করিম, অধ্যাপক মাহমুদুল হাসান( দিনাজপুর), অধ্যাপক ইব্রাহিম রেজা( কুমিল্লা) অধ্যাপক সাইফুল ইসলাম ও সাইফুল ইসলাম টিপু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট রুহুল কবির রিজভী বলেন, টিসিবির ট্রাকের পিছনে লাইন ধরে আছেন মধ্যবিত্ত শ্রেণী, মানুষ গড়ার কারিগর শিক্ষকরা এখন ট্রাকের লাইনে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্হির বাজারে সকল শ্রেণীপেশার মানুষ অসহায়। দুর্নীতিবাজ, অবৈধ সরকার ক্ষমতায় থাকলে মানুষের দুঃখ- কষ্ট আরো বাড়বে। জনগণের মৌলিক দাবী পূরণ করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ। জনগণকে সাথে নিয়ে তাদের ক্ষমতা থেকে নামাতে হবে। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, দিনের ভোট আগের রাতে কেটে নিয়ে সরকার শিক্ষকদের ভোট ডাকাতিতে জড়িয়েছেন। প্রশাসন দিয়ে ভোট কেটে রেজাল্ট শীটে প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারদের দিয়ে স্বাক্ষর নিয়ে শিক্ষকদের ভোটারদের কাছে মিথ্যাবাদী বানিয়েছেন। এ অবস্হা মেনে নেয়া যায় না। ১৩ বছর যাবত অবৈধভাবে ক্ষমতায় থেকে শিক্ষকদের কোন সুযোগ সুবিধা বৃদ্ধি করতে পারেনি। তারা শুধু লুটপাট নিয়ে ব্যস্ত। সরকার পরিবর্তন ছাড়া শিক্ষকদের ভাগ্যের চাকা ঘুরবে না। তাই সরকারকে ক্ষমতা থেকে নামাতে শিক্ষকদের ভূমিকা নিতে হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫