Skip to content

গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন


স্টাফ রিপোর্টারঃ
সমকাল পত্রিকার গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলনসহ পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে হয়রানি মূলক মানহানিকর মিথ্যা মামলার প্রতিবাদে গাজীপুর সদর উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত মানববন্ধনে প্রেসক্লাবের সদস্যরাসহ উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদ কর্মীরা অংশ নেয়।

উক্ত মানববন্ধনে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক মানিক মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম, ক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ-সভাপতি মাহাবুব হোসেন, সহ-সাধারন সম্পাদক আবু জাফর, সাংগঠনিক সম্পাদক আরিফ খান, কোষাধ্যক্ষ শেখ রমজান হাসান নূর, প্রচার ও প্রকাশনা সম্পাদক টিটু সরকার, নির্বাহী সদস্য এস.এম দূর্জয়, গাজীপুর সদর প্রতিনিধি আইয়ুব খান, আজিজ মিয়া রুবেল, সাদিকুর রহমান সাগর প্রমুখ।

এসময় বক্তারা সাংবাদিকের নামে হয়রানি মূলক মানহানি কর মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে নেয়ার দাবি জানায় এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে মহানগর যুবলীগের নেতা সাইফুলের অবৈধ সম্পদ খতিয়ে দেখার জোর দাবি জানান।

উল্লেখ্য, গত ১১মার্চ সমকাল পত্রিকার প্রথম পাতায় গাজীপুর মহানগর যুবলীগের ১নং যুগ্ম আহবায়ক সাইফুলের দূর্নীতি ও পদ বানিজ্য নিয়ে “যুবলীগের সাইফুল অপরাধে মশগুল ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। সাইফুল প্রতিবেদনটি মিথ্যা ও উদেশ্য মূলক দাবি করে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত-৩ এ পত্রিকাটির সম্পাদক, প্রকাশক ও প্রতিনিধি ইজাজ আহমেদ মিলনের নামে পাঁচ কোটি টাকার মানহানিকর মামলাটি দায়ের করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫