Skip to content

স্টামফোর্ড সাংবাদিক ফোরামের সভাপতি নাঈম ও সম্পাদক আকাশ

স্টাফ রিপোর্টার:
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি আকরাম হোসেন নাঈম ও সাধারণ সম্পাদক রায়হান খান আকাশ মনোনীত হয়েছেন।
গত ৩০ মার্চ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও স্টামফোর্ড ফোরাম স্টিয়ারিং কমিটির কনভেনর ড. ফারাহনাজ ফিরোজ এ কমিটির অনুমোদনে দেন। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মিনারুল ইসলাম, আল-আমিন তুষার ও আফরোজা ইসলাম, যুগ্ম সম্পাদক জাকিউর রহমান ও তাজবিহ স্বরণ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাব্বির, অর্থ সম্পাদক মানিক, দপ্তর সম্পাদক খালিদ আহমেদ রাজা, প্রচার সম্পাদক জিহাদুর রহমান।
কার্যনিবার্হী সদস্য সালসাবিলা, গাজি সানজিদা, শুপ্রভা দাস, ঐশ্বর্য ইকা, মোহাম্মদ শাহিন, সুমাইয়া শার্লি, নুসরার সুমাইয়া, তিহান খান ও রাশেদুল ইসলাম।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিএফইউজের সহ-সভাপতি ও বাসস এবং পিআইবি বোর্ডের পরিচালক মধুসূদন মন্ডল ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, ইউনিভার্সিটির প্রক্টর আরিফুল ইসলাম, স্টামফোর্ড সাংবাদিক ফোরামের কনভেনর সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, কো-কনভেনর সহকারী অধ্যাপক তপন সৈয়দা আখতার জাহান, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাডভাইজার রেহানা আক্তার, জনসংযোগ প্রধান সুপা সাদিয়া, বিদায়ী কমিটির সভাপতি হাসান ওয়ালী, সাবেক সভাপতি সাইফুল মাসুম, সাধারণ সম্পাদক সানমুন আহমেদ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫