মো.মনিরুল আলম
নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গত ৪ এপ্রিল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮ ড্রামভর্তি ১৬৮০ লিটার চোরাই ডিজেলসহ চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ রবিন হোসেন (৩৫)’কে হাতে-নাতে গ্রেফতার করে র্যাব-১১। এ সময় চোরাই তেল পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম ও সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এএসপি সহকারী পরিচালক মিডিয়া অফিসার মোঃ রিজওয়ান সাঈদ জিকু।
গ্রেফতারকৃত মোঃ রবিন হোসেন মাদারীপুর জেলার শিবচর থানাধীন দ্বিতীয় খন্ড এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। আসামী চোরাই তেল কেনাবেচা সিন্ডিকেটের সক্রিয় সদস্য। র্যাব এর জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী চোরাই তেল সংগ্রহ করে। অবৈধভাবে কেনাবেচা করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
সিদ্ধিরগঞ্জে তেল চোর চক্রের ১ সদস্য গ্রেফতার
আপডেট :April 5, 2022
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
